চেন্নাই: ঘরের মাঠে ফের হারল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে পরাজিত হল ঋতুরাজেরা। ২৬ বল খেলে নট আউট থাকলেও ম্যাচ জেতাতে পারলেন না ধোনি।
চেন্নাই: ঘরের মাঠে ফের হারল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে পরাজিত হল ঋতুরাজেরা। ২৬ বল খেলে নট আউট থাকলেও ম্যাচ জেতাতে পারলেন না ধোনি।
আইপিএল-এর ১৭তম ম্যাচে শনিবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথম ব্যাট করতে নেমে চেন্নাইকে ১৮৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় রাহুলরা। দিল্লির হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই আটকে যায় ১৫৮ রানে। সুপার কিংসের হয়ে ২৬ বলে মাত্র ৩০ রান করেন ধোনি। বিজয় শংকর করেন ৫৪ বলে ৬৯ রান।