Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন ধোনি

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাদের এই নতুন উদ্যোগের মূল বার্তাই হল ‘দ্য রেসপনসিবল জুয়েলার’।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন ধোনি
  • ১ আগস্ট, ২০২৬ ১৮:১৭
Prefer us on Google

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাদের এই নতুন উদ্যোগের মূল বার্তাই হল ‘দ্য রেসপনসিবল জুয়েলার’। অলংকার জগতে কেনাকাটা অনেকটাই নির্ভর করে ক্রেতার আস্থা, সংস্থার গুণমান ও স্বচ্ছতার উপর। ১০০ শতাংশ বিআইএস হলমার্কযুক্ত গয়না, প্রাকৃতিক হীরের ২৮টি গুণমান পরীক্ষা, স্বচ্ছ মূল্য নির্ধারণ, আজীবন রক্ষণাবেক্ষণ, বিনামূল্যে বিমা, সেরা এক্সচেঞ্জ সুবিধা সবই এই ব্র্যান্ডের ইউএসপি। এই প্রসঙ্গে মালাবার গ্রুপের চেয়ারম্যান এম পি আহামেদ বলেন, ‘গত ৩৩ বছর ধরে নিজস্ব মূল্যবোধ নিয়েই এগিয়েছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এমএস ধোনির সততা, শৃঙ্খলা এবং ধারাবাহিকতা এই ব্র্যান্ডের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ ধোনিও এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘বিশ্বাস জের মাধ্যমেই আয়ত্তে আনতে হয়। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্বচ্ছতা, দায়িত্বশীল পদক্ষেপ এবং গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা আমাকে এই ব্যান্ডের সঙ্গী হতে অনুপ্রাণিত করেছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ