Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধানতলা ও হাঁসখালিতে ধৃত মানবপাচার চক্রের ২ দালাল  

ধানতলা ও হাঁসখালিতে ধৃত মানবপাচার চক্রের ২ দালাল
 
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের পুলিসের জালে ধরা পড়ল আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই দালাল। ধানতলা ও হাঁসখালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির দফাদার ও সনাতন বিশ্বাস।
Advertisement
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানতলা থানার একটি বিশেষ দল অভিযানে নামে। অভিযানকারী দলটির মূল লক্ষ্যই ছিল, আন্তঃরাষ্ট্র মানবপাচার চক্রের দালালদের গ্রেপ্তার করা। দত্তপুলিয়ার হাবাসপুর এলাকায় অভিযান চালিয়ে সনাতন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। বহুদিন ধরে ধানতলা থানা লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের এই দেশে নিয়ে আসার কাজ করত সনাতন। হাঁসখালি থানার পুলিসও এদিন দালালদের বিরুদ্ধে অভিযান চালায়। সেই অভিযানে উমরপুর এলাকা থেকে সাবির দফাদার নামে ওই মানবপাচার চক্রের দালালকে গ্রেপ্তার করা হয়। সেও বহুদিন ধরে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার কাজে যুক্ত ছিল।
আপাতত তদন্তকারীরা ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন, তারা কোন কোন এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকাত। সেইসঙ্গে এই দালালদের হাত ধরে ভারতে আসা অনুপ্রবেশকারীদের সন্ধানও চালাচ্ছেন তদন্তকারীরা। লাগাতার অভিযানের পরও কোন কোন এলাকা থেকে এই চক্র ‘অপারেট’ করছে-তাও পুলিস আধিকারিকরা জানতে চাইছেন।
সম্পর্কিত সংবাদ