Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধানতলায় ধৃত দুই বাংলাদেশি  

ধানতলায় ধৃত দুই বাংলাদেশি
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের পুলিসের বিশেষ অভিযানকারী দলের হাতে গ্রেপ্তার হল বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানাঘাট পুলিস জেলার ধানতলা থানা গ্রেপ্তার করে ওই দুই বাংলাদেশিকে। অশান্ত বাংলাদেশে চূড়ান্ত কাজের অভাবের সঙ্গে যুঝতে না পেরে বেআইনি পথে ভারতে ঢুকে পড়েছিল তারা। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের এদেশে আনার কাজে যুক্ত ভারতীয় দালাল ও অন্যান্য অনুপ্রবেশকারীদের সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা। 
Advertisement
একদিকে যেমন ক্রমাগত অত্যাচারিত হচ্ছেন সেদেশের সংখ্যালঘুরা। তেমনই ক্রমশ টালমাটাল পরিস্থিতির কারণে কমছে উপার্জনের পথ। মাঝে স্থিতাবস্থা এলেও ফের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমতাবস্থায় ফের অনুপ্রবেশ নিয়ে চিন্তার ভাঁজ পুলিসের কপালে। আর সেই চিন্তা যে নেহাত অমূলক নয়, তা প্রমাণিত বৃহস্পতিবার রাতে ধানতলা থানার অভিযানে। গোপন সূত্রে খবর পেয়ে বহিরগাছি বাজার এলাকায় সেই অভিযান চালানো হয়েছিল। সেখানেই দুই সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহের বশে দু’জনকেই আটক করে পুলিস। তল্লাশিতে জানা যায়, দু’জনেই বাংলাদেশি। তাদের নাম আমিনুর শেখ এবং হাসিব শেখ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ