সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার সন্ধ্যায় আগুনে ভস্মীভূত হল প্রায় ছয় বিঘা জমির ধান। ব্যাংকান্দি কোদালদহপাড়ার বাসিন্দা অবনাথ বর্মন এদিন বাড়ি পাশে ধান ঝাড়াই বাছাইয়ের জন্য রাখেন। তবে সন্ধ্যায় আচমকা সেই ধানের পুঁজিতে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। কৃষক অবনাথ বর্মন বলেন, সারা বছরের খাবার জোটে এই ৬বিঘা জমির ধানের উপর নির্ভর করে। কীভাবে গোলা পুড়ে গেল, বুঝতে পারছি না। গোটাবছর কীভাবে চলবে, তাও ভেবে পাচ্ছি না।



