সংবাদদাতা, করণদিঘি: বাড়ির পাশে জমিতে মদ্যপানে বাধা দেওয়ায় দুই বিঘা জমির ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করণদিঘিতে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক।
Advertisement
করণদিঘি-২ গ্ৰাম পঞ্চায়েতের নারাপুল গ্ৰামের কৃষক দেবেন রায় বলেন, দুই বিঘা জমির ধান বাড়ির পাশে জমিতে পালা দেওয়া ছিল। সোমবার রাতে এলাকার বিনোদ সিংহ ও সন্দীপ সিংহ সহ পাঁচজন মদের আসর বসায় সেখানে। তাদের উঠে যেতে বললে গালাগালি করে প্রাণে মারার হুমকি দেয়। বিষয়টি গ্ৰামের লোকজনদের জানালে পালিয়ে যায় তারা। গভীর রাতে ঘুম ভাঙতেই দেখি ধানের পালায় আগুন জ্বলছে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার সকালে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবেন। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবেন। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।