Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধান না কেনার প্রতিবাদে রানিবাঁধে রাস্তা অবরোধ

ধান না কেনার প্রতিবাদে রানিবাঁধে রাস্তা অবরোধ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রতিশ্রুতি মতো ধান না কেনার প্রতিবাদে বুধবার বিকেলে রানিবাঁধে রাস্তা অবরোধ করে চাষিরা বিক্ষোভ দেখালেন। বিকেলে রানিবাঁধের কর্মতীর্থের সামনে ওই অবরোধ হয়। চাষিদের অভিযোগ, ওই কর্মতীর্থে ধান কেনার কথা ছিল। সেইমতো সকাল থেকেই তাঁরা ধান নিয়ে সেখানে হাজির হন। যদিও বেলা গড়িয়ে গেলেও ধান কেনা শুরু হয়নি। ঘটনার প্রতিবাদে রানিবাঁধ-বারিকুল রাস্তা অবরোধ শুরু হয়। খবর পেয়ে পুলিস গিয়ে আলোচনার মাধ্যমে অবরোধ তোলে।  খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, ট্রাক না পৌঁছনোয় ধান কেনা নিয়ে সমস্যা হয়। পরে অবশ্য পুলিসের হস্তক্ষেপে ধান কেনার কাজ শুরু হয়। রাত পর্যন্ত তা চলেছে। বাঁকুড়া জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন বলেন, রাইসমিলের গাড়ি না যাওয়ার কারণে রানিবাঁধে সমস্যা হয়েছিল। পরে তা মিটে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ