Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধান ক্রয়কেন্দ্রে উত্তেজনা

ধান ক্রয়কেন্দ্রে উত্তেজনা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার সকালে পুরাতন মালদহ ব্লকের মেহেরপুর ধান ক্রয়কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রের অফিসারদের সঙ্গে কৃষকদের তর্ক লেগে যায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাত্রাডাঙ্গার কৃষক আনোয়ার আলি বলেন, গত সপ্তাহে ত্রিশ কুইন্টাল করে ধান নেওয়া হচ্ছিল। এদিন ১৫ কুইন্টাল নেওয়া হবে বলে পোস্টার টাঙানো হয়। আমাদের দাবি, আগের হিসেব মতো ধান নিতে হবে।  পরে ২০ কুইন্টাল ধান নেয়। বাকি ১০ কুইন্টাল ধান চাষিরা ফেরত নিয়ে যান। 
Advertisement
ধলতাও বেশি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। ধান ক্রয়কেন্দ্রের পার্চেজ অফিসার মিল্টন মণ্ডল বলেন, জেলা থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কম ধান নিতে। সেটা এদিন কার্যকর করতেই কৃষকদের একাংশ আপত্তি করেন। পরে তাঁদের সঙ্গে কথা বলে বোঝানো হয়েছে। ২০ কুইন্টাল করে নেওয়া হয়েছে। ধলতা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। 
সম্পর্কিত সংবাদ