সংবাদদাতা, ইটাহার: ইটাহারের কামারডাঙায় প্রায় ২ কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক মোশারফ হুসেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় ১ কোটি টাকা বরাদ্দে রাস্তাটি তৈরি হবে। রবিবার শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান প্রমুখ। কামারডাঙ্গা মোড় থেকে লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন বেহাল ছিল। এবার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।



