Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঢালাই রাস্তা না হওয়ায় সমস্যায় রাধানগরের মুরগিডিহির বাসিন্দারা

ঢালাই রাস্তা না হওয়ায় সমস্যায় রাধানগরের মুরগিডিহির বাসিন্দারা
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঝাড়গ্রাম: একবছর আগে গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর পঞ্চায়েতের মুরগিডিহির বাসিন্দারা। এখনও সেই ঢালাই রাস্তা তৈরি হয়নি। দু’বার টেন্ডার হলেও কোনও ঠিকাদার এই কাজ করতে চায়নি। তৃতীয়বাব টেন্ডারে গ্রামেরই এক ঠিকাদার রাস্তাটি করতে সম্মতি জানান। কিন্তু তাঁর ক্রেডেনশিয়াল না থাকায় প্রশাসন সমস্যায় পড়েছে। পঞ্চায়েত প্রধান কবিতা মুদি বলেন, রাস্তাটি কীভাবে তৈরি করা যায, তা নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করব।
Advertisement
গতবছর ১০ নভেম্বর তেঁতুলডাঙা সংসদের পঞ্চায়েত সদস্য পশুপতি পাল সহ ৪৩জন গ্রামবাসী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বন্দনা সিট ও প্রধানের কাছে রাস্তাটি তৈরির দাবি লিখিতভাবে জানিয়েছিলেন। পশুপতিবাবু বলেন, এই রাস্তা ঢালাই হয়ে গেলে মুরগিডিহির পাশাপাশি বেতকুঁন্দরি, কন্যাডোবা গ্রামের চাষিদেরও নিজেদের জমিতে যাতায়াতে সুবিধা হবে। এছাড়া, রাধানগরের সঙ্গে যোগাযোগে সুবিধা হবে।  
সম্পর্কিত সংবাদ