সংবাদদাতা, ইটাহার: বাড়ির উঠোন পরিস্কার করার সময় প্রতিবেশীর বাড়িতে ধুলো যাওয়াকে কেন্দ্র করে বিবাদ। হাতাহাতিতে গুরুতর জখম দু’পক্ষের তিনজন। শুক্রবার ইটাহারের সুলিয়াপাড়া এলাকার ঘটনা। জখমরা হলেন সমীর মণ্ডল, পরেশ মণ্ডল ও পরিমল রায়। দু’পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।
Advertisement
অভিযোগ, শুক্রবার দুপুরে সমীরের মা দিপালী মণ্ডল বাড়ির উঠোন পরিস্কার করছিলেন। সেই সময় প্রতিবেশী গীতা রায় তাঁদের বাড়িতে ধুলো যাচ্ছে বলে দিপালীকে গালিগালাজ করতে থাকেন। এই ঘটনার প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। দীপালি বলেন, প্রতিবেশী পরেশ ও তাঁর আত্মীয় পরিমল রায় আমাদের উপর চড়াও হন। আমার ছেলে সমীরের মাথায় ইটের আঘাত করেন পরেশ।
এই ঘটনায় হাতাহাতি হলে পরেশ ও পরিমল গুরুতর আহত হন। পরেশ জানান, সমীর আমাদের বাঁশ ও লাঠি নিয়ে মারধর করে। স্থানীয়রা এসে বিবাদ থামান। তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস তদন্ত শুরু করেছে।