নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা(এসবিএসটিসি) আজও বহু মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। তৃণমূল ক্ষমতায় এসে বাম আমলের সরকারি লাল বাসের লঝঝড়ে দশা আমুল বদলে দেয়। পরিকাঠামো বদলের সঙ্গে নীল-সাদা সরকারি বাস রাস্তায় নামে। মাঝে এসবিএসটিসির কিছুটা বেহাল দশা হলেও ফের সংস্থাকে ঢেলে সাজছে রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবাকে আরও উন্নত করতে ৪১ কোটি টাকা দিয়েছে রাজ্য। সেই টাকা দিয়ে এসবিএসটিসি ১০৭টি বাস কিনছে। নতুন বাসগুলি বিভিন্ন জনপ্রিয় রুটে চালানো হবে। পাশাপাশি জঙ্গলমহল সহ বিভিন্ন প্রান্তিক রুটেও দেওয়া হবে। এতে গ্রামবাংলার মানুষের যোগাযোগ উন্নত হবে। গ্রামের প্রান্তিক মানুষদের জন্য যেমন নতুন ডিজেলচালিত বাস দেওয়া হচ্ছে তেমনই শহরবাসীর জন্যও আছে সুখবর। সংস্থায় যুক্ত হতে চলেছে আরও ১৫টি নতুন সিএনজি বাস। যা মূলত আসানসোল-দুর্গাপুরের মতো শহরের রুটে ছুটবে। এছাড়াও দুর্গাপুরে শীঘ্রই চালু হতে চলেছে ইলেক্ট্রিক বাস।
Advertisement
এসবিএসটিসির এমডি প্রণবকুমার ঘোষ বলেন, নতুন বাস কেনার জন্য রাজ্য সরকার আমাদের ৪১ কোটি টাকা দিয়েছে। দু’টি বৃহৎ বাস তৈরি করা সংস্থা এই বরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। ওই টাকা দিয়ে ১০৭টি বাস কেনার বরাত দেওয়া হয়েছে। জঙ্গলমহলকে অগ্রাধিকার দিয়ে বাসগুলি চালানো হবে। পাশাপাশি যে রুটে আরও বাসের প্রয়োজন নতুন বাসগুলি চলে এলে সেখানে আমরা বাড়তি বাস চালাতে পারব।
মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে নদীয়া, আসানসোল থেকে কলকাতা রাজ্যের বিস্তীর্ণ অংশের সরকারি পরিবহণ ব্যবস্থার মেরুদণ্ড এসবিএসটিসি। নিত্য প্রায় ৬৫০টি বাস চলে। বাম আমলে লাল রঙের সরকারি বাসগুলির বেহাল দশা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাসগুলির পরিকাঠামো এতটাই উন্নত করেন যা নিয়ে বামেদের মুখেও কুলুপ পড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে ফের সরকারি বাসের বদনাম ফিরে আসছিল। রাস্তায় বেহাল বাস দেখা যাচ্ছিল। কোথাও কোথাও আবার মাঝ রাস্তায় বাস বিকল হয়ে পড়ে থাকছিল। ক্ষোভ বাড়ছিল যাত্রী মহলে। টনক নড়ে সরকারেরও। ফের সরকারি বাস পরিষেবার উন্নয়নে বাড়তি জোর দেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে রাজ্য পরিবহণ দপ্তরের ভাবনা, শহর ও গ্রাম দুই জায়গাতেই যেন সরকারি বাস পরিষেবার উপর মানুষের ভরসা ও নির্ভরতা বাড়ে। তারপরই এসবিএসটিসি নতুন বাস কেনার জন্য ৪১ কোটি টাকা পেল। একসঙ্গে এতগুলি বাস গত কয়েক বছরে কেনেনি এই সরকারি সংস্থা।
এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরে সংস্থার হেড অফিসের পিছনের ওয়ার্কশপে গড়ে তোলা হচ্ছে ইলেক্ট্রিক বাসের চার্জিং পয়েন্ট। দুর্গাপুর শহরের ভিতর দু’টি ইলেক্ট্রিক বাস চালানোর প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতি রুটে ছুটতে পারে এই বাস। যাত্রী স্বাচ্ছন্দের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ হতে চলেছে। পাশাপাশি আসানসোল দুর্গাপুর সহ শহরতলির রুটগুলির জন্য নামছে নতুন ১৫টি সিএনজি বাস। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, শহর ও গ্রাম দুই এলাকার যাত্রী পরিষেবা উন্নত করতেই রাজ্য সরকার বন্ধপরিকর। সরকারি পরিকল্পনা আমরা সুচারুভাবে প্রয়োগ করছি।
- ফাইল চিত্র