সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্য সরকার মাদারিহাটের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছে। এবার বন্ধ ঢেকলাপাড়া চা বাগানের ওই স্বাস্থ্যকেন্দ্র ও একটি প্রাথমিক স্কুলে যাওয়ার রাস্তাটিতে পেভার ব্লক বসানোর কাজ শুরু করল প্রশাসন। এদিন ওই কাজ শুরু হয়েছে। এলাকার জেলা পরিষদ সদস্য রমেশ ওরাওঁ বলেন, ওই বন্ধ বাগানের ফ্যাক্টরি লাইনে ২২৮ মিটার লম্বা রাস্তাটিতে পেভার ব্লক বসাতে ১৫ লক্ষ টাকা খরচ হবে। ফিফটিন ফিনান্স খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুলের পড়ুয়া ও হাসপাতালে চিকিৎসা করাতে আসা শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থেই ওই রাস্তায় পেভার ব্লক বসানোর কাজ শুরু করা হয়েছে।



