নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: ধুবুলিয়া ও চাপড়া থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের নাম রাজা শেখ, প্রদীপ মণ্ডল ও লাল্টু মণ্ডল। ধৃতদের কাছ থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ধুবুলিয়া থানার পুলিস ও এসটিএফ যৌথভাবে অভিযান চালায় হাঁসাডাঙা এলাকায়। সেখানে থেকে প্রদীপ ও লাল্টুকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে সেভেন এমএম বন্দুক বাজেয়াপ্ত করা হয়। তাদের সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার গভীর রাতে মাজিদাহা প্রাইমারি স্কুল এলাকায় অভিযান চালায় চাপড়া থানা পুলিস। একটি দেশি বন্দুক সহ রাজাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।