Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধুবুলিয়ায় জাতীয় সড়কের ধারে মেডিক্যাল কিট

ধুবুলিয়ায় জাতীয় সড়কের ধারে মেডিক্যাল কিট
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জাতীয় সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মেডিক্যাল কিট। ধুবুলিয়া থানা এলাকায় এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।‌ ডাক্তারদের অ্যাপ্রন, মাস্ক, গ্লাভস সহ নানা জিনিস যেখানে সেখানে পড়ে রয়েছে। স্থানীয়দের অনুমান, সেগুলি করোনার সময় ব্যবহার হয়েছিল। এনিয়ে পথচারীদের‌ মধ্যে আতঙ্ক দেখা গিয়েছে।‌ যদিও স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, ২০২২সালের পর থেকেই জেলায় আর এধরনের মেডিক্যাল কিট আর নেই। তাই করোনার মেডিক্যাল কিট জাতীয় সড়কের ধারে পড়ে থাকা সম্ভব নয়। স্থানীয় কোনও নার্সিংহোমের তরফে এসব ফেলা হতে পারে বলে স্বাস্থ্যদপ্তর মনে করছে।‌ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন, করোনাকালে ব্যবহৃত কিট জেলায় আর নেই। কেউ হয়তো সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এধরনের কাজ করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ