এন সি বসাক অ্যান্ড সন্স
এন সি বসাক অ্যান্ড সন্স
• ‘তুমি যে আমার অলংকার, এটাই আমার অহংকার’— এই ট্যাগ লাইনে আস্থা রেখেই বছরের পর বছর গয়না প্রস্তুত করছে হাওড়া মল্লিক ফটকের এই স্বর্ণ প্রতিষ্ঠান। এবছর ধনতেরস উপলক্ষ্যে সোনার গয়নার মজুরিতে ২০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া প্রতি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। অফার চলবে ধনতেরসের আগের দিন, অর্থাৎ ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ভাইফোঁটা পর্যন্ত।
নিউ প্রতিমা জুয়েলার্স
• হাওড়া মন্দিরতলার এই দোকানে এবছর প্রতি ১০ গ্রাম ওজনের সোনার গয়নার দামে ১৫০০ টাকা ছাড় পাবেন। ২০ গ্রাম ওজনের গয়নায় মিলবে ৩০০০ টাকা ছাড়। এই সময় কেনাকাটা করলে যে কোনও সোনার গয়নায় ফ্ল্যাট ৬.৯ শতাংশ মজুরি দিতে হবে। হীরের গয়নার মজুরিতে মিলবে ৫০ শতাংশ ছাড়। এই অফার চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
দুলাল চন্দ্র সেন
• সাবেক ও আধুনিক নকশার অলঙ্কার প্রস্তুতিতে হাওড়া ময়দানের এই সংস্থার নামডাক রয়েছে। এবার ধনতেরসেও সোনার গয়নার মজুরিতে পাবেন ফ্ল্যাট ৪২ শতাংশ ছাড়। রুপোর গয়নার মজুরিতে পাবেন ২০ শতাংশ ছাড়। গ্রহরত্নের দামে পাবেন ১০ শতাংশ ছাড়। হীরের গয়নার মার্কড প্রাইস (এমআরপি)-এ পাবেন ১০ শতাংশ ছাড়। ধনতেরস উপলক্ষ্যে এখানে আয়োজিত হবে লটারি। সেখানে প্রথম পুরস্কার স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার ট্যাব, তৃতীয় পুরস্কার স্মার্ট ফোন, চতুর্থ পুরস্কার হিসেবে পাবেন মিনি ব্লেন্ডার। এছাড়াও দশটি স্মার্ট ওয়াচ, দশটি রুটি মেকার পাবেন সান্ত্বনা পুরস্কার হিসেবে। অফার চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
ভেনাস জুয়েলার্স
• মধ্যমগ্রামের এই সংস্থা অলংকারপ্রেমীদের কাছে সুপরিচিত নাম। উৎসবের মরশুমে এখানে গয়নার মজুরিতে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পুরনো সোনা দিয়ে ধনতেরসের অগ্রিম বুকিংও করতে পারেন। এই সময়ে পুরনো সোনা বদলে নতুন সোনা নিতে চাইলে কোনও সোনা তো বাদ যাবেই না, বরং ১ শতাংশ বাড়তি ছাড় পাবেন। এছাড়া ২৪ ক্যারাট সোনার পেনডেন্টের মজুরি গ্রাম প্রতি মাত্র ২০০ টাকা। এখানেই শেষ নয়, ৯২.৫ হলমার্ক দেওয়া রুপোর গয়নায় রুপোর দামে ১০ শতাংশ ছাড়। ১৫ শতাংশ ছাড় মিলবে আসল গ্রহরত্নে, হীরের দামে পাবেন ১৫ শতাংশ ছাড়। এই মরশুমে স্বর্ণজয়ী স্কিম চালু করলেই পাবেন নিশ্চিত উপহার। লাকি ড্র-এ থাকছে সোনার গয়না জিতে নেওয়ার দারুণ সুযোগ। ১০-৫০০ গ্রাম ওজনের খাঁটি রুপোর কয়েনও মিলবে। ২৬ অক্টোবর পর্যন্ত অফার চলবে।
মুখার্জী জেমস্
• দু’দশকেরও বেশি সময় ধরে হাওড়া কালীবাবুর বাজারের এই দোকান গ্রহরত্ন বিক্রয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছে। ধনতেরস উপলক্ষ্যে যে কোনও গ্রহরত্নের দামে ৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া প্রতি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। অফার চলবে ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
কাঞ্জিলাল জুয়েলার্স
• দীপাবলি ও ধনতেরসের মরশুমে হাবড়ার এই দোকানে কেনাকাটা করতে গেলে সোনার গয়নার মজুরিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। হীরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ পর্যন্ত ও রুপোর গয়নার মজুরিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রতি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। বিশেষ রেঞ্জের কেনাকাটা করলে পাবেন রুপোর কয়েন। অফার চলাকালীন যেদিন সোনার গয়না কিনছেন, সেদিন সোনার যা বাজারমূল্য, তার চেয়ে প্রতি গ্রামে ২০০ টাকা কমে সোনা পাবেন। অফার চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
আদি সুরভী ম্যানসন্
• ৪২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হলমার্ক গহনার সেরা ঠিকানা সোনারপুর ও বারুইপুরের আদি সুরভী ম্যানসন্ জুয়েলার্স। এখানে ধনতেরসের অফার শুরু ১০,০০০ টাকার কেনাকাটা থেকে। প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। যে কোনও হলমার্ক গয়নার প্রতি ১০ গ্রামে ৫০০০ টাকা ছাড় পাবেন। গ্রহরত্ন ও রুপোর গয়নার মজুরিতে থাকছে ২০ শতাংশ ছাড়। হীরের গয়নার মজুরিতে মিলবে ৫০ শতাংশ ছাড়। এই মরশুমের সর্বোচ্চ মূল্যের ক্রেতাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এখানে মাসিক স্বর্ণ প্রকল্পে টাকা জমিয়েও অলঙ্কার কিনতে পারেন। এক্ষেত্রেও পুজো অফারের ১০ শতাংশ ছাড় পাবেন। অফার চলবে ১১-২০ অক্টোবর পর্যন্ত।
দুলাল চন্দ্র দে অ্যান্ড সন্স
• হাওড়া কালীবাবুর বাজারে শতবর্ষ প্রাচীন বিপণিতে সারাবছরই ন্যায্য মূল্যে নানা ধরনের স্টোন পাওয়া যায়। ধনতেরসের সময়ও আলাদা করে কোনও অফার না থাকলেও প্রয়োজনীয় খাঁটি গ্রহরত্নের খোঁজ করতে পারেন এখানে।
দি কেশব জুয়লার্স
• সবচেয়ে কম মজুরি দিয়ে শ্রেষ্ঠ গয়না কেনার প্রতিশ্রুতি দিচ্ছে হাবড়ার এই প্রতিষ্ঠান। এবছর ধনতেরসে এখানে থাকছে নানা অফার। সোনার গয়নার মজুরি মাত্র ৬ শতাংশ থেকে শুরু। হীরের গয়নার মজুরিতে পাবেন ১০০ শতাংশ ছাড়, সঙ্গে মোট দামের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়। রুপোর মজুরিতে পাবেন ১৫ শতাংশ ছাড়। গ্রহরত্নে পাবেন ১০ শতাংশ ছাড়। পুরনো হলমার্ক গয়নার বদলে কোনও কিছু বাদ না দিয়েই পাবেন নতুন হলমার্ক গয়না। সঙ্গে পাবেন মজুরিতে একই ছাড়। তবে পুরনো অর্ডারের উপর এই অফার প্রযোজ্য নয়। শুধু দোকানে এসেই নয়, বাড়িতে বসেও সোশ্যাল সাইটের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। কোনও ডেলিভারি চার্জ ছাড়াই সারা ভারতেই গয়না ডেলিভারি করে এই সংস্থা।