বিহারের প্রবীণ কংগ্রেস নেতা শাকিল আহমেদ খানের ছেলের মৃতদেহ উদ্ধার করল পুলিস। জানা গিয়েছে, মৃতের নাম অয়ন আহমেদ খান। কংগ্রেসের পরিষদীয় দলের এই নেতার সরকারি বাসভবনের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অয়নের দেহ উদ্ধার হয়। পাটনার এসপি আকাশ কুমার জানিয়েছেন, ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।



