Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেহ উদ্ধার

দেহ উদ্ধার
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রবিবার দুপুরে শহর শিলিগুড়ি সংলগ্ন তিনবাত্তি মোড় এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। শক্তিগর এলাকার বাসিন্দা ওই ভবঘুরে ব্যক্তি দীর্ঘদিন ধরে তিনবাত্তি এলাকায় রাস্তায় থাকতেন। এদিন দুপুরে ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পরে পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ