Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেহ উদ্ধার

দেহ উদ্ধার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুরে। রবিবার সকালে এলাকার একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন মৃতদেহ পড়ে রয়েছে।
Advertisement
রায়গঞ্জ থানার পুলিসের অনুমান, দেহটি কয়েকদিন ধরে হয়তো সেখানে পড়ে ছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য তুলসী রায় বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতেই ঝোপের মধ্যে দেহ দেখতে পান। এলাকার কেউ চিনতে পারছেন না। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
সম্পর্কিত সংবাদ