সংবাদদাতা, কাঁথি: দীঘার সৈকত দখলমুক্ত করতে ফের অভিযান শুরু করল দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি ওল্ড ও নিউ দীঘায় এই অভিযান চলে। ডিএসডিএ’র কর্মী-আধিকারিক, দীঘা ও দীঘা কোস্টাল থানার পুলিস এতে অংশ নেয়। রাস্তা দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। সৈকত লাগোয়া দোকানের মালিকদের সতর্ক করা হয়। যাঁরা নিজেদের স্টলের বাইরে রাস্তার উপর পসরা সাজিয়েছেন, তাঁদের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
Advertisement
সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, ফের অভিযান চালানো হবে। দীঘায় সরকারি জায়গা কিংবা সৈকত দখল করে কোনওভাবেই ব্যবসা করতে দেওয়া হবে না।
ডিএসডিএ জানিয়েছে, সৈকত ও তার পাশের রাস্তা দখল করে কোনও ব্যবসা করতে দেওয়া হবে না। পর্যটকরা যাতে স্বচ্ছন্দে ঘুরে সমুদ্র দেখার আনন্দ নিতে পারেন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাসখানেক আগে হকারদের সতর্ক করা হয়েছিল। কিন্তু এখন হকারদের একটা অংশ ফের সৈকতের রাস্তা দখল করে ব্যবসা শুরু করেছেন।
অক্ষয় তৃতীয়ার আগের দিন দীঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। এতে দীঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। তার আগে দীঘায় দখলদারি বন্ধে ডিএসডিএ কোমর বেঁধে নেমেছে।
ওল্ড ও নিউ দীঘায় বহুদিন ধরে সৈকত দখল করে অসংখ্য হকার ব্যবসা করছেন। এমনকী, যাঁদের সরকারি স্টল দেওয়া হয়েছে, তাঁরাও অনেকে স্টলের সামনে পসরা সাজিয়ে বসেছেন। গতবছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরে এসে সৈকত দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। সেই অনুযায়ী কাজ শুরু করেছে ডিএসডিএ।