Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি  বোর্ডকে সম্মতি

দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি  বোর্ডকে সম্মতি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আগামী অক্ষয় তৃতীয়ায়। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ড গঠন হবে। মঙ্গলবার এই ট্রাস্ট গঠনের ব্যাপারে সবুজ সঙ্কেত দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্য সচিবের নেতৃত্বে মোট ১১ জন আধিকারিক ছাড়াও ইসকন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি, সনাতনী সঙ্ঘ, রামকৃষ্ণ মিশনের একজন প্রতিনিধি সহ মোট ২৭ জনের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। জগন্নাথ দেবের মন্দির সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে হিডকোকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ