Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার হোটেলে ব্যান্ডের যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দীঘার হোটেলে ব্যান্ডের যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীঘার হোটেলে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জোসেফ রাজ। বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায় হলেও সে কর্মসূত্রে কলকাতায় থাকে। অভিযুক্ত একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত। শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ নানা অভিযোগ আনা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী যুবতীও ওই ব্যান্ডের সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি কলকাতায়। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন। বেশ কয়েক মাস আগে দীঘা এলাকায় অনুষ্ঠান করতে এসে এখানকার হোটেলে ছিলেন তাঁরা। সেখানে অভিযুক্ত ওই যুবতীকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে বলে অভিযোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ