Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দিঘলটারিতে ইয়াবা সহ ধৃত ১

দিঘলটারিতে ইয়াবা সহ ধৃত ১
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: এক হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক ভারতীয় পাচারকারীকে ধরল বিএসএফ। বুধবার মিলন বর্মন নামে ওই পাচারকারীকে দিঘলটারি সীমান্ত থেকে আটক করা হয়। গুয়াহাটি ফ্রান্টিয়ারের কোচবিহার সেক্টরের অধীনে বিএসএফের জওয়ানরা অভিযুক্তকে আটক করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। পাচারের সময় তাকে হাতেনাতে আটক করেন জওয়ানরা। পরবর্তীতে তাকে সাহেবগঞ্জ থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। 
Advertisement
বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক কর্তা বলেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়। নিষিদ্ধ মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান জারি থাকবে। 
সাহেবগঞ্জ থানার পুলিস জানিয়েছে, মিলন বর্মন নামে এক পাচারকারীকে বিএসএফ পুলিসের হাতে তুলে দিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ