নিজস্ব প্রতিনিধি, তমলুক: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে কাণ্ডে অভিযুক্ত দু’জনকে ধরে সাহসিকতার পরিচয় দেওয়া পূর্ব মেদিনীপুরের ছ’জন পুলিস কর্মী কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক-’২৪ পাচ্ছেন। ৩১অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ওই পুরস্কারপ্রাপকদের নাম ১নভেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেই তালিকায় এরাজ্যের ছ’জনের মধ্যে প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর জেলার অফিসার। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে উল্লেখযোগ্য মামলার তদন্ত, স্পেশাল অপারেশন, ফরেনসিক বিভাগে দক্ষতা এবং এক্সিলেন্স সার্ভিসের জন্য পুলিস অফিসার কর্মীদের মেডেল দেওয়া হতো। এবছর থেকেই ওই চারটি ক্যাটাগরিকে এক ছাতার তলায় এনে ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক’ দেওয়া শুরু হল। আর তাতেই এরাজ্যের মধ্যে ছ’জন পুলিস কর্মীকে বেছে নেওয়া হল। তাঁরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরে কর্মরত।
Advertisement
গত ১১এপ্রিল মাঝরাতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দু’জন দীঘায় গাঢাকা দিয়েছে রয়েছে বলে খবর পায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। এনআইএ এবং জেলা পুলিসের ছয় অফিসার-কর্মী একযোগে দীঘার ওই হোটেলে হানা দেয়। ঘটনাস্থল থেকে দু’জনকে পাকড়াও করা হয়। ওই অভিযানে জেলা পুলিসের অফিসার-কর্মীরা অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার পরিচয় দেন। তাঁদের কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে পুরস্কারের জন্য জেলা পুলিসের তরফে নাম সুপারিশ করা হয়েছিল। ১ নভেম্বর গৃহমন্ত্রী দক্ষতা পদকের জন্য তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই অভিযানে নন্দকুমার থানার ওসি উজ্জ্বলকুমার নস্কর, স্পেশাল অপারেশন গ্রুপের(এসওজি) ওসি সৌরভ মিত্র, অ্যান্টি ক্রাইম সেলের ওসি দেবনাথ রাজ, দীঘা থানার এএসআই শান্তনুনন্দন রাউত, এসওজি সেলের এএসআই কিংশুক পাইন এবং কনস্টেবল অনিমেষ গিরি অংশ নেন। তাঁরা প্রত্যেকে ওই পদক পাচ্ছেন।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের তরফে নিজস্ব ওয়েবসাইটে ওই ছ’জন পুলিস কর্মীর নাম ও ছবি প্রকাশ করা হয়। ওই অপারেশনে ছ’জন সাহসিকতা এবং দক্ষতার সঙ্গে অংশ নিয়েছিলেন বলে জেলা পুলিসের তরফে নিজস্ব পেজে উল্লেখ করা হয়। অনেকেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিসকে এনিয়ে অভিনন্দন জানান। পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। এনআইএ এবং রাজ্য পুলিসের যৌথ অভিযানে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দু’জনকে দীঘা থেকে ধরা হয়েছিল। তাতে আমাদের জেলা পুলিসের ছ’জন অংশ নিয়েছিলেন। সেই ছ’জন কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পাচ্ছেন।