সংবাদদাতা, কাঁথি: শনিবার ২১তম পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির ক্রীড়া প্রতিযোগিতা হল। দীঘা বিদ্যাভবন মাঠে সূচনাপর্বে মৎস্যমন্ত্রী, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, রামনগরের বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার আয়োজক ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রদীপ জ্বালিয়ে, পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। জেলার চারটি মহকুমা, কাঁথি, এগরা, হলদিয়া ও তমলুক মহকুমা থেকে প্রতিযোগীরা শামিল হয়। বিভিন্ন ইভেন্টে দৌড়, জাম্প সহ অন্যান্য খেলায় তারা অংশগ্রহণ করে।



