Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় কঙ্কাল উদ্ধার   

দীঘায় কঙ্কাল উদ্ধার 
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা , কাঁথি: রবিবার বিকেলে দীঘার অদূরে মেরিন ড্রাইভ সড়কের পাশে গঙ্গা মন্দিরের কাছে খালের ধারে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন খালের পাড়ে একটি জায়গায় ওই কঙ্কাল টুকরো টুকরো অবস্থায় পড়েছিল। তবে মাথা, কোমর, পা আলাদা আলাদা অর্থাৎ খণ্ড খণ্ড অবস্থায় ছিল। তার কিছুটা অংশ বস্তায় ঢাকা ছিল। ঘটনাটি জানতে পেরে স্থানীয় মানুষজন সেখানে ভিড় জমান। স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে দীঘা কোস্টাল থানার পুলিস সন্ধ্যায় ওই  কঙ্কাল উদ্ধার করে নিয়ে আসে। তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিস মনে করছে, অন্তত তিন-চার বছর আগের পুরনো ওই কঙ্কাল। প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা, করোনা পিরিয়ডে সম্ভবত কাউকে না দাহ করে পুঁতে দেওয়া হয়েছিল। আর পুঁতে দেওয়া সেই কঙ্কালই খননের ফলে পরবর্তী সময়ে ক্রমাগত জলের ধাক্কায় বেরিয়ে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ