সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার দীঘা স্টেট জেনারেল হাসপাতালের জন্মদিনে নবনির্মিত বর্হিবিভাগের ভবন উদ্বোধন হল। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ অসিতকুমার দেওয়ান এটির উদ্বোধন করেন। সেখানে হাসপাতাল সুপার সন্দীপকুমার বাগ সহ অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
এদিন হাসপাতালের জন্মদিন উপলক্ষ্যে কর্মীরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে স্বাস্থ্যকর্মী সহ অনেকেই রক্ত দেন। আউটডোর, ইনডোর, জরুরি বিভাগে চিকিৎসা করাতে আসা সমস্ত রোগীর হাতে কেক তুলে দেওয়া হয়। ইনডোরে থাকা রোগীদের জন্য ভাত ও মুরগির মাংসের ব্যবস্থা করা হয়। পুরো হাসপাতাল আলোকমালায় সাজানো হয়। এই হাসপাতালে এতদিন আলাদা বহির্বিভাগ ছিল না। জরুরি ও বহির্বিভাগ একই জায়গায় চলত। এতে রোগী ও তাঁদের আত্মীয়দের অসুবিধা হতো। চিকিৎসকরাও সমস্যায় পড়তেন। কয়েকমাস আগে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ভবন তৈরির কাজ শুরু করে। তারপর এদিন নতুন ভবনে বহির্বিভাগ শুরু হল।
পুরনো ভবনে স্ত্রীরোগ ও চক্ষু বিভাগ থাকবে। নতুন ভবনে আউটডোরের বাকি সমস্ত বিভাগ থাকবে। এদিন সিএমওএইচ দীঘা হাসপাতালের উন্নয়নে স্বাস্থ্যদপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
পুরনো ভবনে স্ত্রীরোগ ও চক্ষু বিভাগ থাকবে। নতুন ভবনে আউটডোরের বাকি সমস্ত বিভাগ থাকবে। এদিন সিএমওএইচ দীঘা হাসপাতালের উন্নয়নে স্বাস্থ্যদপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।



