সংবাদদাতা, কাঁথি: শুক্রবার সন্ধ্যা নাগাদ দীঘা মোহনার কাছাকাছি একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রলারের মাঝি সহ ১২ জন মৎস্যজীবী। তাঁরা সাঁতরে পাড়ে উঠে আসেন। ট্রলারটি চড়ায় ধাক্কা মারায় দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওইদিন বিকেলে মোহনা থেকে একটি ট্রলার মাছ ধরার জন্য রওনা দেয়। বেশ কিছুটা যাওয়ার পরই চড়ায় ধাক্কা মারায় ট্রলারের একাংশে ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। ট্রলারে থাকা মৎস্যজীবীরা সাঁতরে পাড়ে উঠে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দীঘা কোস্টাল থানার পুলিস।



