Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যরাতে কলকাতার বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হাজারের বেশি দোকান

রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন  খিদিরপুর বাজারে। পুড়ে ছাই হয়ে গিয়েছে চারশোর বেশি দোকান। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের ২০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

মধ্যরাতে কলকাতার বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হাজারের বেশি দোকান
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন  খিদিরপুর বাজারে। পুড়ে ছাই হয়ে গিয়েছে এক হাজারের বেশি দোকান। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের ২০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। সোমবার ভোরেও কয়েকটি ‘পকেটে’ আগুন জ্বলতে দেখা গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকলকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ২টো নাগাদ বাজারের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত দমকলে খবর দেন স্থানীয় লোকজন। কিন্তু দমকল আসতে দেরি করেছে বলে অভিযোগ। খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল, তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ