Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রায়দিঘির কাঠের মিলে বিধ্বংসী আগুন

জয়নগর থেকে দু’টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এলাকায় আসেন বিধায়ক ডঃ অলোক জলদাতা। এটি তাঁরই বিধাসনভা এলাকার অন্তর্গত।

রায়দিঘির কাঠের মিলে বিধ্বংসী আগুন
  • ৮ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একটি কাঠের মিল। ঘটনাটি রায়দিঘি বাজারের একটি শ’মিলের। জানা গিয়েছে, এদিন রাত ১০ টায় দোকান বন্ধ করে চলে যায় মিলের মালিক অমূল্য গায়েন। তারপর রাতে হঠাৎ আগুন লেগে যায় মিলটিতে। 

Advertisement

ঘটনার খবর পেয়ে আশপাশের ব্যাবসায়ী থেকে শুরু করে মানুষজন ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলে। জয়নগর থেকে দু’টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এলাকায় আসেন বিধায়ক ডঃ অলোক জলদাতা। এটি তাঁরই বিধাসনভা এলাকার অন্তর্গত। এছাড়া মথুরাপুরের সাংসদ সাংসদ বাপি হালদার, মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও, স্থানীয় থানার আইসি সহ পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় তিন কোটি টাকার সামগ্রী পুড়েছে বলেই জানিয়েছেন মালিক অমূল্যবাবু। রাত একটায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানানো হয়েছে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হতাহতের খবর নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ