Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

রোবটিক বাইপাস সার্জারি করে তাক লাগাল ডিসান

শহরে রোবটিক পদ্ধতিতে বাইপাস সার্জারি করে তাক লাগাল ই এম বাইপাসের ডিসান হাসপাতাল। ১৯ জুলাই এই নয়া মাইলস্টোন স্থাপন করল তারা।

রোবটিক বাইপাস সার্জারি করে তাক লাগাল ডিসান
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে রোবটিক পদ্ধতিতে বাইপাস সার্জারি করে তাক লাগাল ই এম বাইপাসের ডিসান হাসপাতাল। ১৯ জুলাই এই নয়া মাইলস্টোন স্থাপন করল তারা। আহমেদ কামাল নামে গয়ার এক বাসিন্দা গত ১২ জুলাই ভরতি হন। দীর্ঘদিনের সুগার-প্রেশারের সেই রোগীকে প্রথমে স্থিতিশীল করে পরীক্ষানিরীক্ষা করা হয়। তারপর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জন ডাঃ সৌম্যজিৎ ঘোষের নেতৃত্বে তাঁর বাইপাস হয়। বুকে বড়ো করে না কেটে এই পদ্ধতিতে কয়েকটি ‘কি হোল’ বা ছোটো ছিদ্র করে, রোবটিক হাত ও অন্যান্য যন্ত্রপাতি সেখানে প্রবেশ করানো হয়। কনসোলে বসে পুরো অপারেশনটি পরিচালনা করেন হার্ট সার্জন। এক প্রেস বিবৃতিতে খবরটি জানিয়েছে তারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ