Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গন্তব্য ডাস্টবিন! দেবদেবীর ছবিযুক্ত খাবারের খালি প্যাকেট নিয়ে কেন্দ্রের জবাব তলব করল হাইকোর্ট

দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। প্রথমে বিশ্ব হিন্দু পরিষদ, আর তার পর পরই বাগেশ্বর বাবার বক্তব্যের আঁচ সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে সরাসরি এসে পড়েছে রাজ্য-রাজনীতিতে।

গন্তব্য ডাস্টবিন! দেবদেবীর ছবিযুক্ত খাবারের খালি প্যাকেট নিয়ে কেন্দ্রের জবাব তলব করল হাইকোর্ট
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভঙ্কর বসু, কলকাতা: দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। প্রথমে বিশ্ব হিন্দু পরিষদ, আর তার পর পরই বাগেশ্বর বাবার বক্তব্যের আঁচ সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে সরাসরি এসে পড়েছে রাজ্য-রাজনীতিতে। এর মধ্যেই এবার খাবারের প্যাকেট থেকে শুরু করে যেকোনো পণ্যের প্যাকেজিংয়ে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার বন্ধের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। বিষয়টির গুরুত্ব বুঝে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছ রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Advertisement

খাবারের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক পণ্যে  হিন্দু দেবদেবীর ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। শধু খাবারের প্যাকেট নয় বিভিন্ন পূজাসামগ্রী বিশেষত ধূপকাঠির প্যাকেটে দেবীদেবীর ছবির ব্যবহার বহুল প্রচলিত। কিন্তু খাবারের প্যাকেট হোক বা পূজাসামগ্রী, সেগুলি ব্যবহারের পর ফেলে দেওয়া ছাড়া ব্যবহারকারীর কাছে কোনো উপায় নেই। আর প্রায়ই ‘ভগবানের’ ছবি সংবলিত সেসব খালি প্যাকেটের গন্তব্য হয় ভ্যাট নয়তো ডাস্টবিন। মূলত এই বিষয়টি নিয়েই প্রশ্ন তোলা হয়েছে মামলায়। মামলাকারীর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, দেবদেবীর ছবি সংবলিত এসব ব্যবহার্য প্যাকেটের গন্তব্য সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল হওয়ার পরও এই ব্যাপারে কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? মামলার শুনানিতে তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে খাবারের প্যাকেট ও বাণিজ্যিক সামগ্রীতে হিন্দু দেবদেবীর ছবির ব্যবহার বন্ধ করা হোক। 
আসলে খাবার ও বিভিন্ন পণ্য প্যাকেজিংয়ে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার ঠেকাতে কোনো আইন নেই। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট (এফএসএসআই) ২০০৬-এর ২৪ নম্বর ধারায় বলা হয়েছে, প্যাকেজিংয়ে এমন কোনো তথ্য ব্যবহার করা যাবে না যা মিথ্যা বা ক্রেতাকে বিপথে চালিত করতে পারে। তবে এটুকু বলা হয়েছে, কোনো দেবদেবীর ছবি ব্যবহার করে সংশ্লিষ্ট পণ্যকে ১০০ শতাংশ বিশুদ্ধ বলে দাবি করা যাবে না। সেক্ষেত্রে খাদ্যপণ্যের প্যাকেজিংয়ে ছবি ব্যবহার করা যাবে না, এমন কোনো আইন নেই। এমনকি, পুজোসামগ্রীর প্যাকেজিংয়ের ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধও নেই। এই বিষয়টি নিয়েই এবার কেন্দ্রের কাছ লিখিত জবাব তলব করল হাইকোর্ট। পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর।

Advertisement
সম্পর্কিত সংবাদ