নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ডিএসপিতে ৩ কোটি ৩৩ লক্ষ টাকা আর্থিক প্রতারণার ঘটনায় এবার মহিলা কর্মীকে গ্রেপ্তার করল পুলিস। ডিএসপির কর্মী মীনাক্ষী চট্টেপাধ্যায়কে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে তোলে পুলিস। বিচারক তাকে ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ডিএসপির অর্থবিভাগের আধিকারিক পিনাকী রঞ্জন মুখোপাধ্যায় ও তার কিছু সঙ্গী মিলে এই প্রতারণা চক্রটি নিয়ন্ত্রণ করেছে। মূলত পেনশনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে। এখনও পর্যন্ত ১৩৫জনকে বঞ্চিত করে এই প্রতারণা হয়েছে। ডিএসপি কর্তৃপক্ষ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপরই পিনাকী রঞ্জন মুখোপাধ্যায় আত্মসমর্পণ করে। এক কোটির বেশি টাকা ঢুকেছিল শান্তনু ভট্টাচার্য নামে ডিএসপি কর্মীর অ্যাকাউন্টে। পুলিস তাকে আগেই গ্রেপ্তার করেছিল। এবার গ্রেপ্তার হল মীনাক্ষী চট্টোপাধ্যায়। পুলিস জানিয়েছে, তার অ্যাকাউন্টেও প্রতারণার ২৪ লক্ষ টাকা ঢুকেছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
এসিপি সুবীর রায় বলেন, কোটি কোটি টাকা তছরুপ কাণ্ডে আরও একজন ডিএসপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসিপি সুবীর রায় বলেন, কোটি কোটি টাকা তছরুপ কাণ্ডে আরও একজন ডিএসপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।



