Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টি উপেক্ষা, আরামবাগে বাড়ি বাড়ি কর্মসূচি মহিলা তৃণমূলের

বর্ষণমুখর দিনেও আরামবাগে বাড়ি বাড়ি কর্মসূচিতে নামল মহিলা তৃণমূল কংগ্রেস।

বৃষ্টি উপেক্ষা, আরামবাগে বাড়ি বাড়ি কর্মসূচি মহিলা তৃণমূলের
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বর্ষণমুখর দিনেও আরামবাগে বাড়ি বাড়ি কর্মসূচিতে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায় এই কর্মসূচি করা হয়। সম্প্রতি মহিলা তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল 'তোমার ঠিকানা উন্নয়নের নিশানা' কর্মসূচির। রাজ্য সরকারের তরফে বিভিন্ন জনমুখী প্রকল্প করা হয়েছে। সেই প্রকল্পের প্রচারের জন্যই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে হ্যান্ডবিল দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এদিনের কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক স্বপন নন্দী, মহিলা তৃণমূলের আরামবাগ ব্লকের সভানেত্রী মিতা বাগ, ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বিদ্যুৎ চক্রবর্তী, প্রধান শেফালি সর্দার প্রমুখ। 

Advertisement

সালেপুর-২ পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রতিটি মানুষের জন্য প্রকল্প এনেছেন। প্রত্যেক বাড়িতেই রয়েছে সরকারি সুবিধাভোগী উপভোক্তা। কারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তার খোঁজ নেওয়া হয়েছে। যদি কেউ বাদ থাকেন তাও জেনে নেওয়া হচ্ছে।
স্বপনবাবু বলেন, মহিলা সংগঠন এদিন বাড়ি বাড়ি গিয়ে কর্মসূচি করেছেন। আমরা পাশে থেকে সাহায্য করেছি। বর্ষণমুখর দিনেও মানুষের সাড়া পাওয়ায় আমাদের কর্মসূচি সফল হয়েছে। ৯৪টি প্রকল্পের পরিষেবা নিয়ে এদিন বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি। কেউ কোনও প্রকল্পের আওতায় না এলে প্রশাসনের কাছে আবেদন করার কথা বলা হয়েছে। 
এদিন দলের তরফে গৌরহাটি-২ পঞ্চায়েতের গৌরহাটি বাজার পাড়াতেও ওই একই কর্মসূচি পালন করা হয়। সেখানেও ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েতের পদাধিকারীরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ