Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেঙ্গু: স্বাস্থ্য ও বিভিন্ন দপ্তরের সঙ্গে আজ মুখ্যসচিবের বৈঠক

আজ সোমবার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে জরুরি বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

ডেঙ্গু: স্বাস্থ্য ও বিভিন্ন দপ্তরের সঙ্গে আজ মুখ্যসচিবের বৈঠক
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে জরুরি বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। বিভিন্ন দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরা ছাড়াও বৈঠকে থাকার কথা সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও। নবান্ন ও স্বাস্থ্যভবন সূত্রের খবর, রাজ্যজুড়ে ১ জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭ হাজারের কাছাকাছি। সেখানে ভাইভ্যাক্স ও ফ্যালসিফেরাম মিলিয়ে মোট ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে ডেঙ্গু ততটা ভয়াবহ আকার না নিলেও সামনে উৎসবের মরশুম। এই মশাবাহিত রোগ সেইসময় যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করার পাশাপাশি রোগ মোকাবিলায় যাবতীয় প্রস্তুতিও পর্যালোচনা করে নিতে চাইছে রাজ্য। সেজন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ