Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার! এক মাসে সংক্রমণ বেড়ে দ্বিগুণ

রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যদপ্তরের তথ্য এই পরিসংখ্যানই তুলে ধরছে। ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, রাজ্যে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় পৌনে ৫ হাজার।

রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার! এক মাসে সংক্রমণ বেড়ে দ্বিগুণ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যদপ্তরের তথ্য এই পরিসংখ্যানই তুলে ধরছে। ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, রাজ্যে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় পৌনে ৫ হাজার। এই দু’দিনে আরও কিছু মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। দপ্তর সূত্রে খবর, এক মাস রাজ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ৬ আগস্ট বাংলায় আক্রান্ত ছিলেন প্রায় আড়াই হাজার। কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো রোগের প্রকোপ বেশি থাকা জেলাগুলিতেও গত এক মাসে এই ভাইরাসে সংক্রামিতের সংখ্যাও বেড়েছে দ্বিগুণ। যেমন ৬ আগস্টের অভ্যন্তরীণ তথ্য বলছে, এই তিন জেলায় আক্রান্ত ছিলেন যথাক্রমে ২৪২, ৫০৮ এবং ২৪৬। সেখানে শেষ সাপ্তাহিক হিসাব বলছে, এই তিন জেলায় সংক্রমণ বেড়ে হয়েছে যথাক্রমে ৪৮৭, ১০৭২ ও ৪১৫। এবারে মুর্শিদাবাদ (প্রথম), কলকাতা (দ্বিতীয়) এবং উত্তর ২৪ পরগনার (তৃতীয়) পরই আক্রান্তের সংখ্যার বিচারে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নদীয়া (৩৮৭) ও মালদহ (৩৭৫)। জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন, এবারে এখনও পর্যন্ত ৫ হাজার আক্রান্ত হলেও গত বছর আক্রান্তের সংখ্যা ছিল অনেক বেশি। এবারে হেমারেজিক এবং শক সিনড্রোমের মতো জটিল ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনায় অনেকটা কম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ