Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

মালদহে ডেঙ্গু রুখতে ময়দানে ছাত্রছাত্রীরা, উদ্যোগ মাধ্যমিক শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের

জেলায় বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপের মধ্যে এবার সক্রিয় হল বিদ্যালয় শিক্ষা দপ্তর (মাধ্যমিক)। জেলা স্বাস্থ্যদপ্তরকে সঙ্গে নিয়ে উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ডেঙ্গু সচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচি শুরু হল শনিবার থেকে।

মালদহে ডেঙ্গু রুখতে ময়দানে ছাত্রছাত্রীরা, উদ্যোগ মাধ্যমিক শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: জেলায় বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপের মধ্যে এবার সক্রিয় হল বিদ্যালয় শিক্ষা দপ্তর (মাধ্যমিক)। জেলা স্বাস্থ্যদপ্তরকে সঙ্গে নিয়ে উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ডেঙ্গু সচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচি শুরু হল শনিবার থেকে। এদিন ইংলিশবাজারের চিন্তামণি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা শিবির করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) ডা: অমিতাভ মণ্ডল প্রমুখ ওই শিবিরে অংশ নেন। ওই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা প্রামাণিক বলেন, ছাত্রীরা এদিন ডেঙ্গু রুখতে শপথ গ্রহণ, মিছিল ইত্যাদি কর্মসূচিতে অংশ নেন।

Advertisement

জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বলেন, সম্প্রতি আমরা জেনেছি, মালদহে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা জেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ডেঙ্গু এবং পতঙ্গ বাহিত রোগ সংক্রান্ত শিবির করব। কিশোর, কিশোরীদের সচেতন করা গেলে তারাও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারবে। 
উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) বলেন, এ বছর এখনও পর্যন্ত ২৫৬ জন মালদহের বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত  ২৫ জন। তার আগের তিন সপ্তাহে যথাক্রমে ১৫ জন, ৫৫ জন ও ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিদ্যালয় শিক্ষাদপ্তরের (মাধ্যমিক) এই উদ্যোগ ইতিবাচক। আমরা তাঁদের আমন্ত্রণে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ডেঙ্গুর বিপদ সম্পর্কে ব্যাখ্যা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ