Bartaman Logo
১০ জুন, ২০২৬

ডিএমকের সমর্থন, রাজ্যসভায় কমল

ডিএমকের সমর্থন, রাজ্যসভায় কমল
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চেন্নাই: সংসদীয় রাজনীতিতে অভিষেক হতে চলেছে অভিনেতা তথা সমাজকর্মী কমল হাসানের। তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। বুধবারই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার দেখা করে কমলকে শুভেচ্ছা জানান তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এরপরে এক্স হ্যান্ডলে উদয়নিধি লেখেন, ‘কমল স্যারের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করলাম। সৌজন্য সাক্ষাৎ হল। রাজনীতি থেকে শিল্পকলা— সব বিষয়েই আলোচনা হল। তাঁকে শুভেচ্ছা জানালাম।’ ২০২৪ সালের মার্চে ডিএমকের সঙ্গে কমল হাসানের দল মাক্কল নিধি মায়ামের (এমএনএম) একটি চুক্তি হয়। তাতে বলা হয়, লোকসভা নির্বাচনে এমএনএম প্রতিদ্বন্দ্বিতা করবে না। পরিবর্তে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে। চুক্তির পরে কমল বলেছিলেন, দেশের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। এই সমর্থনের বিনিময়ে কমলকে রাজ্যসভায় পাঠাবে বলে জানিয়েছিল ডিএমকে। এবার সেই কথা রাখল ডিএমকে। জুন মাসে তামিলনাড়ুর ছ’টি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। আগের চুক্তিমতো এবার ডিএমকে নিজেদের কোটা থেকে কমলকে রাজ্যসভায় পাঠাতে চলেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ