Bartaman Logo
১০ জুন, ২০২৬

ডিএমকে ও বিজেপিকে নিশানা অভিনেতা বিজয়ের

ডিএমকে ও বিজেপিকে নিশানা অভিনেতা বিজয়ের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চেন্নাই: বছর ঘুরলে তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে ‘ভাষা সংঘর্ষ’ ইস্যুতে ডিএমকে এবং বিজেপির চাপানউতর তুঙ্গে। এই বিতর্কে বুধবার দু’দলকেই একহাত নিলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। বলেন, কিন্ডারগার্টেন থেকে হিন্দি পড়ানোর বিষয়কে তিনি সমর্থন করেন না। তবে এনিয়ে রাজ্য ও কেন্দ্রের শাসক দল যা শুরু করেছে, তা ভোটের আগে মানুষের নজর ঘোরানো ছাড়া আর কিছুই নয়। এর জেরে চাপা পড়ে যাচ্ছে রাজ্যবাসীর স্বার্থ সংক্রান্ত অন্য ইস্যুগুলি। ভাষা-বিতর্কের মাঝে দক্ষিণী অভিনেত্রী রঞ্জনা নাতচিয়ার বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন। এদিন তিনি যোগ দিলেন বিজয়ের দল টিভিক-তে। নতুন দল ‘তামিঝাগা ভেট্রি কাঝাগাম’ এর বর্ষপূর্তি ছিল বুধবার। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠান মঞ্চ থেকে ডিএমকে এবং বিজেপিকে একহাত নেন বিজয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ