Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান-হাওড়া শাখায় এসি লোকাল চালানোর দাবি

বর্ধমান-হাওড়া শাখায় এসি লোকাল চালানোর দাবি
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান-হাওড়া শাখায়ও এসি লোকাল ট্রেন চালানো হোক। রাইসমিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাওড়া ডিভিশনে এমনই দাবি জানানো হয়েছে। যাত্রীদেরও অনেকেই এমন দাবিতে সরব হয়েছেন। তাঁরা বলেন, এই লাইনে বহু যাত্রী যাতায়ত করেন। রেলের কাছে অন্যতম লাভজনক রুট। রাইসমিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক বলেন, সুপার লোকালগুলি এসি করা হলে যাত্রীরা উপকৃত হবেন। গরমের সময় যাত্রীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যা হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। বেশকিছু লাইনে এসি লোকাল ট্রেন চলছে। এই লাইনেও তা চলা উচিত।

Advertisement

যাত্রীদের অন্য অংশ অবশ্য বলছেন, লোকাল ট্রেন সময়ে চললে আর কিছু দরকার হবে না। অনেক সময়ই ট্রেন দেরিতে চলে। আগে রেলের এই দিকটি দেখা উচিত। ট্রেনযাত্রী সৌমেশ্বর দাস বলেন, কয়েকটি লোকালে এসির ব্যবস্থা থাকলে ভালো হয়। সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছনো যাবে। রাইসমিল অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ