বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে এক তরুণীর বাড়িতে জোর করে ঢুকে অশালীন আচরণ ডেলিভারি কর্মীর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মল্লিকার্জুন কামাত। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি পার্সেল পৌঁছে দিতে তরুণীর বাড়িতে গিয়েছিল। এরপর সে শৌচালয় ব্যবহার করার অনুমতি চায়। তরুণী আপত্তি জানালেও অভিযুক্ত জোর করে ভিতরে ঢুকে পড়ে। অভিযোগ, শৌচালয় থেকে বেরিয়ে এসে তরুণীর সামনে অশালীন আচরণ করে সে। ঘটনার পর তরুণী সমাজমাধ্যমে এই অভিজ্ঞতা জানান। সেই পোস্ট নজরে আসার পর বেঙ্গালুরু পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করতে বলে। রুজু হয় মামলা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে, সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থা জানিয়েছে, অভিযুক্তকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।



