Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা গাড়ির, হাসপাতালে জখম যুবক

সল্টলেক ব্রিজের মর্মান্তিক দুর্ঘটনার পর ৭২ ঘণ্টাও পার হয়নি। সল্টলেকে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য।

ফের ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা গাড়ির, হাসপাতালে জখম যুবক
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেক ব্রিজের মর্মান্তিক দুর্ঘটনার পর ৭২ ঘণ্টাও পার হয়নি। সল্টলেকে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। ফের খাবার ডেলিভারি বয়ের স্কুটারে ধাক্কা মারল গাড়ি। শুক্রবার স্বাধীনতা দিবসের রাতে সল্টলেকের সিটি সেন্টার-১ এর পিছনে দুর্ঘটনাটি ঘটে। তার জেরে গুরুতর জখম হন বাইকচালক। ঘাতক গাড়িটিকে আটক করেছে বিধাননগর কমিশনারেট। গ্রেপ্তার করা হয়েছে চালককে। 

Advertisement

বুধবার এ জে ব্লকে মর্মান্তিক দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় এক ডেলিভারি বয়। সল্টলেক ব্রিজের কাছে বাইকে ছিলেন ডেলিভারি বয় সৌমেন মণ্ডল। আচমকাই তাঁর বাইকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি গাড়ি। সংঘর্ষের জেরে ছিটকে একটি লোহার দরজা ও ঘাতক গাড়ির মাঝে আটকে যান ডেলিভারি বয়। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। তাতেই পুড়ে মৃত্যু হয় সৌমেনের। সেই ঘটনার দু’দিন পরে ফের দুর্ঘটনা সল্টলেকে। স্বাধীনতা দিবসের রাতে খাবার ডেলিভারি করতে যাচ্ছিলেন এক যুবক। সিটি সেন্টারের পিছনের রাস্তায় একটি বেপরোয়া গাড়ি সজোরে ডেলিভারি বয়ের স্কুটারের পিছনের ধাক্কা মারে। ছিটকে পড়েন যুবক। এরপরই নিয়ন্ত্রণে হারিয়ে কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। তুবড়ে যায় গাড়িটির বনেট। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে সামনের দু’টি এয়ারব্যাগই খুলে ফেটে যায়। উইন্ডশিল্ডের কাচও ভেঙে যায়। অন্যদিকে, স্কুটারের পিছনের অংশ খুলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিস। ঘটনাস্থল থেকে জখম অবস্থায় ওই ডেলিভারি বয়কে উদ্ধার করা হয়। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। অন্যদিকে, উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়ান গাড়ির চালক ও তাঁর পাশের আসনে বসা আরেক যুবক। পুলিস সূত্রে খবর, বেপরোয়া চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেপ্তার করা হয় ঘাতক গাড়ির চালককে। আটক করা হয়েছে গাড়িটিকেও। এদিকে, গত বুধবার মর্মান্তিক দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যুর পরই উত্তেজনা ছড়ায় সল্টলেকে। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল স্থানীয়দের। সেই ঘটনায় বিধাননগর পূর্ব থানায় মামলা দায়ের করা হয়। সেই কেসে বাগুইআটি থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার রাতে বাগুইআটি ও বিধাননগর পূর্ব 
থানা যৌথভাবে অভিযান চালায়। এরপরেই চিহ্নিত অভিযুক্তদের পাকড়াও করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ