Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

থামল দিল্লির জয়রথ, ম্যাচ জিতে অক্সিজেন পেল হার্দিকরা

থামল দিল্লির জয়রথ, ম্যাচ জিতে অক্সিজেন পেল হার্দিকরা
  • ১৩ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

দিল্লি: ঘরের মাঠে আইপিএল-এর এই সিজনে প্রথম হার দিল্লির। তাও আবার বিধ্বস্ত মুম্বইয়ের কাছে। এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। রোহিত ও রিকেলটনের হাত ধরে শুরুটা বেশ ভালোই হয় মুম্বইয়ের। স্কোর বোর্ডে ৪৭ রান যুক্ত করে ওপেনিং জুটি। রোহিত ১৮ রানে আউট হওয়ার পরে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে হাল ধরেন রিকেলটন। ব্যক্তিগত ৪১ রানে কুলদীপ যাদবের শিকার হন মুম্বইয়ের এই উইকেট রক্ষক। স্কোর বোর্ডে তখন ৭৫। সূর্যকুমার ৪০ রানে ফিরে যান। চার নম্বরে নেমে তিলক ভার্মা ব্যক্তিগত ৫৯ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। এদিন ব্যাটে ব্যর্থ মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ তোলে মুম্বই। দিল্লির নিগম ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন মুকেশ কুমার।

Advertisement

জবাবে, ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। প্রথম বলে খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন জ্যাক। এরপর হাল ধরেন অভিষেক পোরেল ও করুণ নায়ার। ৮৯ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন নায়ার, অভিষেক করেন ৩৩ রান। এই ম্যাচে ব্যর্থ হন অধিনায়ক অক্ষর। মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। স্টাবস করেন ১ রান। ১৯ তম ওভারে পরপর তিনটি রান আউট হওয়ায় শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ১২ রানে ম্যাচ পকেটে পোরে মুম্বই।

Advertisement
সম্পর্কিত সংবাদ