Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ডব্লুপিএলে প্রথম জয় দিল্লির

মহিলাদের প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের খাতা খুলল দিল্লি ক্যাপিটালস। বুধবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৫৪ রান তোলে ইউপি ওয়ারিয়র্জ। জবাবে শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি (১৫৮-৩)।

ডব্লুপিএলে প্রথম জয় দিল্লির
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহিলাদের প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের খাতা খুলল দিল্লি ক্যাপিটালস। বুধবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৫৪ রান তোলে ইউপি ওয়ারিয়র্জ। জবাবে শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছল দিল্লি (১৫৮-৩)। একটা সময় মনে হয়েছিল, খুব সহজেই ম্যাচ পকেটে পুরবেন জেমাইমারা। ওপেনিংয়ে দিল্লির ওঠে ৯৪ রান। তবে দুই ওপেনার  লিজেলে লি (৬৭) ও শেফালি ভার্মা (৩৬) ফিরতেই চাপে পড়ে তারা। এরপর ২১ রানে আউট হন জেমাইমা। তবে শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন লরা উলভার্ট। 

Advertisement

টানা তিন ম্যাচ হেরে সবার শেষে ইউপি। সেই সঙ্গে এদিন হারলিন দেওলের রিটায়ার্ড আউট হওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্নের মুখে ইউপি’র কোচ অভিষেক নায়ার। চন্ডীগড়ের ২৭ বছর বয়সি তখন ৩৬ বলে ৪৭ রানে ক্রিজে। এই সময়ই তাঁকে ডেকে নেওয়া হয়। হতচকিত হারলিন প্রথমে বুঝতেই পারেননি কী হচ্ছে। তাঁর পরিবর্তে নামা চলোই ট্রায়ন করেন ১। শেষ তিন ওভারে ইউপি তোলে মাত্র ১৩। আট উইকেটে তারা থামে ১৫৪ রানে। নেটদুনিয়ায় প্রবল সমালোচনার শিকার কোচ অভিষেক। তাঁকে ‘জোকার’ বলেও ডাকা হচ্ছে।
ইউপি’র শুরুটাও ভালো হয়নি। ওপেনার কিরণ ফেরেন শূন্য রানে। তবে দ্বিতীয় উইকেটে লিচফিল্ডকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন ল্যানিং। ৩৮ বলে তাঁর ৫৪ রানে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা। লিচফিল্ডকে (২৭) আউট করেন স্নেহ রানা। এরপর হারলিন ও ল্যানিং যোগ করেন ৮৫ রান।

Advertisement
সম্পর্কিত সংবাদ