Bartaman Logo
৯ জুন, ২০২৬

দীপাবলি পর ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, পাঞ্জাবের বাতাসের গুণমানে উন্নতি

শীত পড়তেই আবারও ‘গ্যাস চেম্বার’ হয়ে উঠল রাজধানী দিল্লি। দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার পুরু ধোঁয়াশাকে সঙ্গী করেই দিন শুরু করে দিল্লিবাসী।

দীপাবলি পর ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, পাঞ্জাবের বাতাসের গুণমানে উন্নতি
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীত পড়তেই আবারও ‘গ্যাস চেম্বার’ হয়ে উঠল রাজধানী দিল্লি। দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার পুরু ধোঁয়াশাকে সঙ্গী করেই দিন শুরু করে দিল্লিবাসী। রাজধানীর বায়ুদূষণ মাত্রা ছিল ‘ভেরি পুওর’। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ আর কে পুরমের একিউআই ছিল ৩৮০। আনন্দ বিহার এবং অশোক বিহারে ৩৫৫। অন্যান্য স্থানগুলির দূষণও মাত্রাছাড়া। সবচেয়ে বেশি দূষিত ছিল নেহরু নগর। সেখানে একিউআই রেকর্ড করা হয়েছে ৩৯৪। 

Advertisement

দূষণের জন্য প্রতিবেশী পাঞ্জাব ও হরিয়ানার নাড়া পোড়ানোকেই দায়ী করেছিলেন দিল্লির বিজেপি সরকারের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা। তাঁর অভিযোগ, দিল্লিকে দূষিত করতে পাঞ্জাবের কৃষকদের মুখ ঢেকে নাড়া পোড়াতে বাধ্য করছে সে রাজ্যের আম আদমি পার্টির সরকার। যদিও পরিসংখ্যান বলছে, পাঞ্জাবের দূষণ আগের থেকে অনেকটাই কম। এদিন অমৃতসর (একিউআই ২৫৩), জলন্ধর (একিউআই ২৬১),  লুধিয়ানা (একিউআই ২৩৪) এবং পাতিয়ালার (একিউআই ২০৭) দূষণমাত্রাকে ‘পুওর’ শ্রেণিতে রেখেছে সিপিসিবি। দূষণমাত্রা ১৬৯ ছিল চণ্ডীগড়ে। 
পাঞ্জাবে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে নাড়া পোড়ানো। ১৫ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মাত্র ৪১৫টি ফসলের অবশেষ পোড়ানোর ঘটনা সামনে এসেছে। গত বছর এই সময়কালে ১ হাজার ৫১০টি ঘটনা সামনে এসেছিল বলে জানিয়েছে পাঞ্জাব পলিউশন কন্ট্রোল বোর্ড।  

Advertisement
সম্পর্কিত সংবাদ