Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ আত্মবিশ্বাসী দিল্লি, জয়ের হ্যাটট্রিকে চোখ হায়দরাবাদের

ফের জ্বলে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। পর পর দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। তাদের সামনে এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছেন ঈশান কিষানরা।

আজ আত্মবিশ্বাসী দিল্লি, জয়ের হ্যাটট্রিকে চোখ হায়দরাবাদের
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ফের জ্বলে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। পর পর দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। তাদের সামনে এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছেন ঈশান কিষানরা। তবে দিল্লিও জোড়া হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে গত ম্যাচে। আরসিবি’র বিরুদ্ধে ৬ উইকেটে জিতে মনোবল তুঙ্গে অক্ষর প্যাটেলদের।

Advertisement

ঘরের মাঠে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে সানরাইজার্স। ফর্মে আছেন ওপেনার অভিষেক শর্মা। ট্রাভিস হেডের সঙ্গে জুটিতে বড় রান যোগ করতে পারলে পরের দিকের ব্যাটাররা খোলা মনে খেলতে পারবেন। তবে ক্যাপ্টেন ঈশান কিষানের ব্যাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। যদিও সেই ব্যর্থতা চাপা পড়ে যাচ্ছে হেনরিখ ক্লাসেন নিয়মিত বড় রান পাওয়ায়। নীতীশ রেড্ডির মতো অলরাউন্ডারও হায়দরাবাদের বড় অস্ত্র। একঝাঁক তরুণ প্রতিভাকে নিয়ে বোলিং ইউনিট গড়ে তুলেছে সানরাইজার্স। প্রফুল হিঞ্জ, সাকিব হুসেন নজর কেড়েছেন ইতিমধ্যে। পাশাপাশি নীতীশও বল হাতে সফল। 
দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ে দুর্দান্ত ভারসাম্য রয়েছে। পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল দায়িত্ব সহকারে ইনিংস শুরু করছেন। ছন্দেই আছেন রাহুল। প্রথম দিকে দিল্লির জয়ের অন্যতম কারিগর ছিলেন সমীর রিজভি। দুটো ম্যাচে বেশ সাড়া ফেলেছিলেন। তারপর আচমকাই ফর্মের ঘাটতি। কিন্তু মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারের মতো মারকুটে ব্যাটার থাকায় অনায়াসেই লড়াকু পুঁজি খাড়া করছে দিল্লি। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলও মোটামুটি রানের মধ্যে রয়েছেন। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির বোলিংও বেশ শক্তিশালী। মুকেশ কুমার, লুঙ্গি এনগিডি, টি নটরাজন পেস আক্রমণে বড় ভরসা। কুলদীপ যাদবের স্পিন খেলতে সমস্যায় পড়তে পারেন হায়দরাবাদের ব্যাটাররা। দ্বিতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলও প্রতিপক্ষকে চাপে ফলেতে সক্ষম।

Advertisement
সম্পর্কিত সংবাদ