নয়াদিল্লি: যমুনা নদীতে চালু হল ক্রুজ পরিষেবা। মঙ্গলবার দিল্লির সোনিয়া বিহার থেকে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা। জানা গিয়েছে, ক্রুজ চলবে সোনিয়া বিহার থেকে জগতপুর পর্যন্ত। ৪ থেকে ৫ কিমির এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট। মাথাপিছু খরচ ৫০০ টাকা। দিল্লি ট্যুরিজমের ওয়েবসাইট থেকে কাটা যাবে টিকিট। রেখা গুপ্তা জানান, ওয়াজিরাবাদ ব্যারাজ পর্যন্ত পর্যটন ব্যবস্থা আরও উন্নত করতেই এই পদক্ষেপ। এক সরকারি আধিকারিক জানান, ৩০ জন যাত্রী নিয়ে সফর করবে এই শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ।
Advertisement



