Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল শুরুর আগে চমক! আরসিবি-র প্রাক্তন অধিনায়ককে বড় দায়িত্ব দিল দিল্লি ক্যাপিটালস

আইপিএল শুরুর আগে চমক! আরসিবি-র প্রাক্তন অধিনায়ককে বড় দায়িত্ব দিল দিল্লি ক্যাপিটালস
  • ১৭ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ মার্চ ২০২৫: চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় লিগ আইপিএল ২০২৫। এই বছরের টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। আরসিবি-র প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বড় দায়িত্ব দিল দিল্লির ফ্রাঞ্চাইজিটি। গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ। তাঁকে দিল্লির তরফে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দিল্লির অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি ঋষভ পন্থের জায়গায় বসেছেন। কারণ নিলামে পন্থ চলে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের দলে।

Advertisement

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ডু প্লেসিসকে মাত্র ২ কোটি টাকায় শিবিরে এনেছিল। আগের বছরেই (২০২৪) আরসিবি থেকে ৭ কোটি টাকা পেয়েছিলেন এই তারকা ব্যাটার। তবে এবার তাঁর দরপতন হয়েছে। নিলামের প্রথম দিনে কোনও দলেই জায়গা পাননি প্রাক্তন আরসিবি অধিনায়ক। পরে দ্বিতীয় দিনে, দিল্লি তার জন্য দর হাঁকে ও মাত্র ২ কোটি টাকায় তাঁকে দলে নেয়।

২০২৫ সালে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের টিম-

অক্ষর প্যাটেল (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোরেল, মিচেল স্টার্ক, কেএল রাহুল, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, টি নটরাজন, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, মুকেশ কুমার, দর্শন নলকান্ডে, বিপ্রজ নিগম, দুষ্মন্ত চামিরা, ডোনোভান ফেরেইরা, অজয় ​​মণ্ডল, মনবন্ত কুমার, ত্রিপুরাণ বিজয়, মাধব তিওয়ারি।

Advertisement
সম্পর্কিত সংবাদ