সৌরভের উত্তরসূরি বেছে ফেলল দিল্লি ক্যাপিটালস
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে এখনও একটাও ম্যাচ ডাগ-আউটে বসলেন না সৌরভ গাঙ্গুলি। তার আগেই তাঁর উত্তরসূরি বাছা হলে গেল। এর মধ্যে অবশ্য টুইস্ট রয়েছে। কারণ, দিল্লি ফ্র্যাঞ্চাইজি দু’টি সংস্থার দখলে। একটা জেএসডব্লু স্পোর্টল, অন্যটি জিএমআর গ্রুপ। দু’বছর অন্তর পালা করে তারা আইপিএলের দলের দায়িত্ব সামলায়। আগামী দু’বছর জেএসডব্লুর হাতে থাকবে দিল্লির দায়িত্ব। তাই সৌরভকে কোচ করা হয়েছে। এর মধ্যেই জিএমআর গ্রুপ মাহেলা জয়বর্ধনে ডিরেক্টর অব ক্রিকেট নিযুক্ত করল। কোচ হওয়ার আগে এই দায়িত্বে ছিলেন সৌরভ। তাই ক্রিকেট মহলের ধারণা, ২০২৯ সালের রোডম্যাপ তৈরি করে রাখল জিএমআর গ্রুপ। 

Advertisement

তবে দিল্লির ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ সময় ধরেই যুক্ত সৌরভ গাঙ্গুলি। বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে ২০২৭ সালের আইপিএলে  দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর উপর চাপ থেকে অনেক বেশি। আজও খেতাব জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। তাই অধরা মাধুরী স্পর্শে সৌরভের উপরই ভরসা দেখিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। আর সৌরভ বলছেন, ‘দিল্লির সঙ্গে আমি অনেকদিন ধরেই কাজ করছি। তবে হেড কোচ হিসেবে প্রথম। তাই দায়িত্ব অনেক বেশি। খেতাব জেতাই একমাত্র লক্ষ্য। তার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে হয়েছে। ক্রিকেটার রিটেইন করার ব্যাপারেও আমরা অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তবে কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু কোনও উপায়ও ছিল আমাদের। ঋষভ পন্থকে লখনউ থেকে পাওয়ার জন্য আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে।’