Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডার মন্ত্রী হলেন দুই ভারতীয় বংশোদ্ভুত মহিলা

কানাডার নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন দুই ভারতীয় বংশোদ্ভুত মহিলা। তাঁদের নাম অনিতা আনন্দ এবং কমল খেরা। ৫৮ বছর বয়সী অনিতা হয়েছেন উদ্ভাবন, বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী। অন্যদিকে, কমল হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

কানাডার মন্ত্রী হলেন দুই ভারতীয় বংশোদ্ভুত মহিলা
  • ১৬ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

অটোয়া, ১৬ ফেব্রুয়ারি: কানাডার নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন দুই ভারতীয় বংশোদ্ভুত মহিলা। তাঁদের নাম অনিতা আনন্দ এবং কমল খেরা। ৫৮ বছর বয়সী অনিতা হয়েছেন উদ্ভাবন, বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী। অন্যদিকে, কমল হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বয়স ৩৬ বছর। আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভাতেও তাঁরা ছিলেন।

Advertisement

কমলের জন্ম দিল্লিতে। স্কুলে পড়াকালীনই তিনি কানাডায় চলে যান। টরোন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজ্ঞানে স্নাতক হন। এরপর ২০১৫ সালে তিনি প্রথম পশ্চিম ব্রাম্পটন থেকে সাংসদ নির্বাচিত হন। কমল সবচেয়ে কম বয়সে কানাডার মন্ত্রী হয়েছিলেন। কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, কমল পেশায় একজন নার্স ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "নার্স হিসেবে আমি সব সময় রোগীদের পাশে থাকার চেষ্টা করতাম। স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও আমি তাই করবো। আমার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী কার্নেকে ধন্যবাদ।"

অনিতা কানাডার নোভা স্কটিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তিনি অন্টারিয়ো চলে যান। ট্রুডোর পরে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। তবে পরে তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নেন।

অনিতা পেশায় ছিলেন একজন আইনজীবী। জানা গিয়েছে, টরন্টো বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপকের কাজওছেন। ২০১৯ সালে প্রথম বার এমপি নির্বাচিত হয়েছিলেন। এর পরে জাতীয় প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন। অনিতা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, "নতুন দায়িত্ব পেয়ে আমি গর্বিত। নেতিবাচক মনোভাব নিয়ে কোনও কিছুই ভালো করা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে কানাডা এবং কানাডার অর্থনীতিকে মজবুত করতে হবে।"

Advertisement
সম্পর্কিত সংবাদ